আগস্ট ১০, ২০২৬, ০১:২৫ পিএম
দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বিশেষ পাইলট প্রকল্পের শুভউদ্বোধন করেন।
দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।নির্বাচিত গ্রামগুলোর মধ্যে রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। এসডিজির মোট সতেরোটি লক্ষ্যের আলোকে এই গ্রামগুলোতে পর্যায়ক্রমে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হবে।
পাশাপাশি শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর পাশাপাশি বিশুদ্ধ পানি ও আধুনিক স্যানিটেশনের সুব্যবস্থাও রাখা হয়েছে এই প্রকল্পের আওতায়।সরকারের এমন সময়োপযোগী ও জনকল্যাণমুখী সুযোগ পাওয়ায় গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাঙামাটির মিতিঙ্গাছড়ি গ্রামের স্থানীয় বাসিন্দারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন