রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ১০:৪৫ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করে বিশেষ বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়।

দুই দেশের শীর্ষ নেতার এই কূটনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন যে তিনি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা করছেন।

মহান আল্লাহ যেন তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করেন, সেই কামনাও করেন তিনি। বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে দেশটির এই বিশেষ বন্ধুর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন সরকারপ্রধান।