বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

জাতীয় ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৬:৩১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সভা চলছে। আজ বুধবার বিকেল চারটায় সরকারদলীয় সদস্যদের নির্ধারিত সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাতীয় সংসদের চলমান অধিবেশনের সার্বিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এই সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারদলীয় এমপিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।বৈঠকে সরকারদলীয় অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত রয়েছেন এবং সেখানে সরকারি বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে।