রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় ব্যবস্থা নেবে যৌথ বাহিনী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ০১:৪২ পিএম

মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় ব্যবস্থা নেবে যৌথ বাহিনী

ছবি- সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুতই যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী।"

এর আগে, গত সোমবার (২৫ আগস্ট) মুন্সিগঞ্জে অস্থায়ী ক্যাম্পের টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় একদল নৌ-ডাকাত। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ত্রিশ মিনিট ধরে চলে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলি। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কেবল এই হামলা নিয়েই কথা বলেননি, তিনি শুভাঢ্যা খাল দখলকারী ও দূষণকারীদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি। সবাই মিলে প্রতিরোধ করতে হবে। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে।” তিনি আরও বলেন যে, এইসব ভূমিদস্যুদের নিজেদের এলাকার জেলখানায় রাখার ব্যবস্থা করা হবে।