সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:৪৭ পিএম
৪৮তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মোট তিন হাজার ১২০ জনকে বিভিন্ন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সরকারি কর্ম-কমিশন (পিএসসি) থেকে এই ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানান, মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে
পাওয়া যাবে।
গত ২০ জুলাই এই বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যেখানে মোট পাঁচ হাজার ২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছিলেন। লিখিত পরীক্ষায় সহকারী সার্জন পদে চার হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী উত্তীর্ণ হন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন