সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৫:২৪ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা ৪ দিন ছুটি পাচ্ছেন। দুর্গাপূজার জন্য ২ দিন এবং এর সঙ্গে সাপ্তাহিক ২ দিন ছুটি যুক্ত হওয়ায় মোট এই ছুটি পাওয়া যাবে। ছুটি শুরু হবে ১ অক্টোবর থেকে এবং চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। স্কুল-কলেজগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন ছুটি পাবে। তবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় শিক্ষার্থীরা আরও ২ দিন বাড়তি ছুটি পাচ্ছে। লক্ষ্মীপূজার কারণে ৬ অক্টোবর ঐচ্ছিক ছুটিও যুক্ত হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। এই ছুটির মধ্যে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু স্বায়ত্তশাসিত, তাদের ছুটির বিষয়ে নিজ নিজ সিন্ডিকেট সভা সিদ্ধান্ত নেবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন