সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:১৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ব্রিটিশ ও পাক-ভারত আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন পর্যন্ত দুদু মিঞা ছিলেন এক ধারাবাহিক বিপ্লবী চেতনার প্রতীক।বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, দুদু মিঞা শুধু একজন ধর্মীয় সংস্কারক ছিলেন না, বরং একজন বিপ্লবী ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারকও ছিলেন। তিনি নেতৃত্বহীন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছিলেন। তার এই আন্দোলনই পরবর্তীতে স্বাধীনতার স্বপ্নকে আরও তীব্র করে তোলে।
তিনি বলেন, "আজ তার মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় এই অকুতোভয় যোদ্ধাকে স্মরণ করি, যার সংগ্রামী জীবন আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে সাহস, উদ্দীপনা ও দিকনির্দেশনা যুগিয়েছে।"
সাদিক কায়েম দুদু মিঞার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, "শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে ইতিহাসে চিরকাল বুলন্দ থাকুক তার নাম।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন