সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:০২ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে আগামী কয়েক দিন দেশে বৃষ্টি কম হতে পারে, যার ফলে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ভারতের ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলেও বাংলাদেশে এর তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সার্বিকভাবে আগামী কিছুদিন দেশে বৃষ্টি কম থাকতে পারে। তবে শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।”
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ এই বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন