বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যোগাযোগ যত সহজ, সঠিক তথ্য ততটাই গুরুত্বপূর্ণ’: রিজওয়ানা হাসান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০৬:৩০ পিএম

যোগাযোগ যত সহজ, সঠিক তথ্য ততটাই গুরুত্বপূর্ণ’: রিজওয়ানা হাসান

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা এবং বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “প্রযুক্তির যুগে যোগাযোগ যত সহজ হয়েছে, সঠিক তথ্যের আদানপ্রদান ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”শুক্রবার (১০ অক্টোবর) বিশ্ব ডাক দিবস উপলক্ষে ডাক অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটি চিঠি বা একটি সঠিক তথ্য মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে, তা আমাদের বুঝতে হবে। তিনি জুলাই অভ্যুত্থানের শহীদ শাহরিয়ার খান আনাসের লেখা চিঠির কথা স্মরণ করে বলেন, “শহীদ আনাসের চিঠির মতো প্রত্যাশা আর দায়বদ্ধতার জায়গা থেকেই যদি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে, তবেই দেশে প্রকৃত পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, ডাক বিভাগ দেশের অন্যতম প্রাচীন ও আস্থার একটি প্রতিষ্ঠান, যা আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এখনও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে।এর আগে, বিশ্ব ডাক দিবস উপলক্ষে ডাক ভবন প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। বিকেলে উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।