শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ওসমান হাদির মৃত্যুতে ভিপি সাদিক কায়েমের শোক ও প্রতিক্রিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৫৭ এএম

ওসমান হাদির মৃত্যুতে ভিপি সাদিক কায়েমের শোক ও প্রতিক্রিয়া

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আধিপত্যবাদ বিরোধী লড়াকু সৈনিক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।রাত ৯টা ৫১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবু সাদিক কায়েম লেখেন:ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।তাঁর এই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বার্তাটি দ্রুত শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং হাদির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন নেটিজেনরা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।

হাদির প্রয়াণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্র ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভিপি সাদিক কায়েমের পাশাপাশি ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দও হাদিকে একজন ‘নির্ভীক বিপ্লবী’ হিসেবে স্মরণ করছেন।