জানুয়ারি ২, ২০২৬, ১০:১২ পিএম
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন।
শারীরিক দুর্বলতা ও ফুসফুসজনিত জটিলতা দেখা দিলে শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।৮৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ও আইনবিদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ ভূমিকা রাখা ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। তার হঠাৎ অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে তাকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন