সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

নেতা-কর্মীরা জামায়াতে যোগদান নিয়ে যা জানালো ইসলামী আন্দোলন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:০২ পিএম

নেতা-কর্মীরা জামায়াতে যোগদান নিয়ে যা জানালো ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের খবর নিয়ে তৈরি হওয়া গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। শনিবার দুপুরে এক কড়া বিবৃতিতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহ ইফতেখার এই প্রতিক্রিয়া জানান। 

তিনি বলেন বিভিন্ন নিউজ পোর্টালে ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নং ওয়ার্ড বা দাসেরকান্দি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিসহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে ।

যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ বানোয়াট এবং রাজনৈতিকভাবে হীন উদ্দেশ্যপ্রণোদিত  বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। 

দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলোর উচিত ছিল এই ধরণের সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে যাচাই বা ক্রসচেক করা। শাহ ইফতেখার সংবাদমাধ্যমগুলোকে আরও সচেতন ও পেশাদার হওয়ার আহ্বান জানিয়ে বলেন যে তথ্য নিশ্চিত না হয়ে সংবাদ প্রচার করলে সাধারণ মানুষ মূলধারার গণমাধ্যমের ওপর আস্থা হারিয়ে ফেলবে। তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে এই বানোয়াট খবর দ্রুত প্রত্যাহারের অনুরোধ জানান। 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে যারা মিথ্যার ওপর ভিত্তি করে রাজনৈতিক নাটক সাজায় তারা কখনো দেশ ও জাতির প্রকৃত কল্যাণকামী হতে পারে না। ইসলামী আন্দোলনের কর্মীরা দলের আদর্শে অটল আছে এবং তাদের মধ্যে কোনো বিভেদ নেই বলেও তিনি দাবি করেন। মূলত নির্বাচনের আগে জনমনে বিভ্রান্তি ছড়াতেই প্রতিপক্ষ দলগুলো এমন পথ বেছে নিয়েছে বলে মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।