বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

উদ্বেগ প্রকাশ করে যে আহ্বান জানালেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:৫৬ পিএম

উদ্বেগ প্রকাশ করে যে আহ্বান জানালেন জামায়াত আমির

নির্বাচনের দিন দেশের বিভিন্ন স্থানে জাল ভোট প্রদান পোলিং এজেন্টদের বের করে দেওয়া এবং কেন্দ্র দখলের মতো ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিশেষ পোস্টে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার অবস্থান পরিষ্কার করেন। 

তিনি অভিযোগ করেন যে দেশের বেশ কিছু জায়গায় এজেন্টদের ওপর হামলা করে তাদের জখম করা হয়েছে এবং নারী ভোটারদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে শফিকুর রহমান দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন ।

মানুষ যেভাবে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে ভোট দিতে এসেছেন সেই ভোটের পবিত্রতা রক্ষা করা এখন নাগরিক দায়িত্ব। তিনি ভোটারদের আহ্বান জানান যাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তারা ভোটকেন্দ্রের পাহারাদারের ভূমিকা পালন করেন। 

তার মতে জনগণের মূল্যবান ভোটের আমানত রক্ষা করতে সচেতন নাগরিকদের অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে। একই সাথে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতিও বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন যে প্রশাসন এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আন্তরিকভাবে চেষ্টা করলেও বর্তমান পরিস্থিতিতে আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। 

যারা ব্যালট ছিনতাই বা কেন্দ্র দখলের ষড়যন্ত্রে লিপ্ত তাদের কঠোর হস্তে দমন করার জন্য তিনি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান। জামায়াত আমীর স্পষ্ট করে বলেন যে কোনো অপশক্তি যেন জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে সেজন্য জনগণকে সাথে নিয়ে প্রশাসনকে সাহসী ভূমিকা পালন করতে হবে। বিকেলের এই বার্তায় তিনি মূলত তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করেছেন।