রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ওয়াজ মাহফিলে হত্যার হুমকির অভিযোগ রাশেদ খাঁনের

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৩:৪৬ পিএম

ওয়াজ মাহফিলে হত্যার হুমকির অভিযোগ রাশেদ খাঁনের

রাশেদ খাঁন ও আমির হামজা।

বিএনপি নেতা রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াত নেতা আমির হামজা তাকে হত্যার উপযোগী করার জন্য বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিচ্ছেন। আজ রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এই অভিযোগ তোলেন তিনি।নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাশেদ খাঁন।

আমির হামজা এর আগে বিভিন্ন মাহফিলে বলেছিলেন, যারা বর্তমান রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে না, তারা যে দলেরই হোক না কেন, তাদের স্থান জাহান্নামে। রাশেদ খাঁনের দাবি, এই বক্তব্য ফ্যাসিবাদের দোসরের পরিচয় বহন করে। 

বিভিন্ন টকশোতে এসব বিষয় তুলে ধরার কারণেই তিনি আমির হামজার ক্ষোভের শিকার হয়েছেন।রাজনৈতিক বক্তব্যকে তিনি রাজনৈতিকভাবে মোকাবিলায় অভ্যস্ত।

কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়া জীবনকে হুমকিতে ফেলেছে বলে মনে করছেন রাশেদ খাঁন। তার আশঙ্কা, আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী যে কোনো সময় মব বা আক্রমণের চেষ্টা চালাতে পারে। কোনো ধরনের ক্ষতি হলে এর দায় আমির হামজাকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই বিএনপি নেতা।