রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ দুর্নীতি: অভিযোগ এবি পার্টির

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ০২:০৮ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ দুর্নীতি: অভিযোগ এবি পার্টির

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সবথেকে বেশি দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি এই দুই খাতের দ্রুত সংস্কার এবং দুর্নীতি বন্ধের জোরালো আহ্বান জানিয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বাস্তবায়নযোগ্য বাজেটের দাবিতে কথা বলেন তিনি।

একদিকে কার্ডের কথা বলা হচ্ছে, অন্যদিকে মূল্যবৃদ্ধি — রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলে তিনি অভিযোগ করেন।মঞ্জু আরও বলেন, আর্থিক খাতের ব্যাপক সংস্কার ব্যতীত কার্যকর বাজেট প্রণয়ন অসম্ভব। 

সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্র পরিচালনার খরচ কমানোর ওপর জোর দিয়েছেন। তিনি অভিযোগ করেন, বাজেট জনপ্রতিনিধিদের করার কথা থাকলেও আসলে তা তৈরি করছেন আমলারা।৫০ হাজার টাকা পর্যন্ত বেতনের নাগরিকদের করের আওতার বাইরে রাখার দাবি জানিয়েছে দলটি।

তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং প্রথমবারের মতো ফ্ল্যাট বা প্লটের মালিকদের করমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর উদ্বেগ প্রকাশ করেন। বর্তমান বাজেটের বিভিন্ন দিক নিয়ে তারা বিস্তর সমালোচনা করেছেন।দুর্নীতিমুক্ত অর্থনীতি গড়তে সংস্কার অপরিহার্য।