বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এবি পার্টির অভিনন্দন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৭:০০ পিএম

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এবি পার্টির অভিনন্দন

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তাকে এই অভিনন্দন জানান।নতুন রাজনৈতিক বাস্তবতায় তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক ঘটনা।

এবি পার্টির নেতারা বলেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা নতুন বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা অলি আহমদকেও ধন্যবাদ জানানো হয়েছে। 

এবি পার্টির প্রত্যাশা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের অভিভাবক হিসেবে কাজ করবেন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় ঐক্য রক্ষায় তিনি সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।নেতৃবৃন্দ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সার্বিক সাফল্য কামনা করেছেন।