নভেম্বর ৪, ২০২৬, ০৪:০৮ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানদের অপ্রত্যাশিত পরাজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। নির্বাচনের ফলের পর মধ্যপ্রাচ্য ও ইরান যুদ্ধ কেন্দ্রিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আজ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৪ দশমিক ৩৬ মার্কিন ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৭২ ডলারে কেনাবেচা হচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, এই আকস্মিক মূল্যবৃদ্ধির আগে বিশ্ববাজারে উভয় ধরনের অপরিশোধিত তেলই দরপতনের ধারায় ছিল।
এমনকি সর্বশেষ কারবারি লেনদেন পর্বে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের সংকেত আসার পরপরই জ্বালানি বাজারে এই দরবৃদ্ধির প্রবণতা তৈরি হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন