নভেম্বর ৪, ২০২৬, ০৩:৫২ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিপুল অর্থ বিনিয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাননি বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ফলাফল বিপর্যয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে পোস্ট দিয়েছেন তিনি।
নির্বাচনি অর্থায়ন পর্যবেক্ষণকারী স্বাধীন মার্কিন সংস্থা ‘ওপেন সিক্রেটস’-এর পরিসংখ্যান অনুযায়ী, রিপাবলিকান দলের প্রার্থীদের সমর্থনের লক্ষ্যে চলতি মধ্যবর্তী নির্বাচনে অন্তত ৪৫৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন ইলন মাস্ক।
বিশেষ করে টেক্সাসের সেনেট আসনটিতে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে বিজয়ী করতে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ ঢালেনি তিনি। তবে এত বিপুল অর্থ ঢালার পরও ডেমোক্র্যাট দলের প্রার্থী জেমস ট্যালারিকোর কাছে পরাজিত হয়েছেন কেন প্যাক্সটন। উল্লেখ্য, কয়েক বছর আগেই মাস্ক তাঁর ব্যক্তিগত বাসস্থান ও বেশ কয়েকটি ব্যবসার প্রধান কার্যালয় টেক্সাসে স্থানান্তর করেছিলেন।
নির্বাচনে বিশাল জয় পাওয়ার পর বিজয়ী ভাষণে ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকো সমর্থকদের উদ্দেশে বলেন, "আমরা এই রাজ্য এবং এই দেশের প্রত্যেক বিলিয়নিয়ার, প্রত্যেক ট্রিলিয়নিয়ার এবং এই রাজনৈতিক ব্যবস্থার প্রত্যেক দুর্নীতিগ্রস্ত রক্ষককে একটা বার্তা পাঠিয়েছি যে, ক্ষমতা জনগণের।"
অন্যদিকে নির্বাচনের ফলাফলের পর বেশ কয়েক ঘণ্টা নীরব ভূমিকা পালন করেন সামাজিক মাধ্যম এক্স-এর মালিক। পরবর্তীতে নিজের প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে তিনি লেখেন, "মনে হচ্ছে আমার নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজারগুলো এবার কাজ করেনি।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন