নভেম্বর ৪, ২০২৬, ১০:৪৬ এএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষ সিনেট—দুই কক্ষেই বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা ক্ষমতাসীন রিপাবলিকানদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির ১০২ জন প্রার্থী জয়লাভ করেছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৬০টি আসনে। তবে এখনো ৮৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি রয়েছে।
মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের একক নিয়ন্ত্রণ অর্জন করতে কোনো রাজনৈতিক দলকে অন্তত ২১৮টি আসনে জয় সুনিশ্চিত করতে হয়। এখন পর্যন্ত গণনাকৃত ও ঘোষিত তথ্যের ভিত্তিতে ডেমোক্রেটিক পার্টির ১০৪ জন প্রার্থী এবং রিপাবলিকান পার্টির ৮২ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে নিতে যেকোনো দলকে মোট ৫১টি আসন নিশ্চিত করতে হবে। সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে যেসব আসনে এ বছর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না, তার মধ্যে ৩৪টি আসন ডেমোক্র্যাট-সমর্থিত প্রার্থীদের অধীনে রয়েছে। বিপরীতে রিপাবলিকান-সমর্থিত প্রার্থীদের অধীনে রয়েছে ৩১টি আসন।
দুই কক্ষেই ডেমোক্র্যাটদের এমন শক্ত অবস্থান ও অগ্রগামিতা ওয়াশিংটনের ক্ষমতার সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন