বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,
রাজধানীতে সড়ক দুর্ঘটনা

মিরপুর বেড়িবাঁধে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৬, ১০:২৪ এএম

মিরপুর বেড়িবাঁধে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে শাহ আলী থানার অন্তর্ভুক্ত নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত চারজনের কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়ার পর কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব পরিবহনের ছিল।

উদ্ধার অভিযান শেষে নিহত চারজনের লাশ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। পরবর্তীতে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করতে লাশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।