বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রে এসআইয়ের আত্মহত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৬, ১০:৪৯ এএম

পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রে এসআইয়ের আত্মহত্যা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে দায়িত্বে থাকা জাহাঙ্গীর নামের এক উপপরিদর্শক (এসআই) নিজের ইস্যুকৃত অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ক্যাম্পের ভেতরের ভবনে এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম খবরটির সত্যতা নিশ্চিত করে জানান, সকালে এসআই জাহাঙ্গীর নিজের ইস্যুকৃত সরকারি অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেন।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তার সার্বিক দায়িত্ব পালনে ওই পুলিশ ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি দল নিয়োজিত ছিল। এসআই জাহাঙ্গীরও সেই নিরাপত্তা দলের অংশ হিসেবে সেখানে কর্মরত ছিলেন। 

বুধবার সকালে নিজের পিস্তল বা সরকারি অস্ত্র দিয়ে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।