আগস্ট ২, ২০২৬, ০৭:১৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির কিছু নেতা জামায়াতে ইসলামীর পরামর্শে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।জামায়াতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে।
রাশেদ খাঁন তাঁর ফেসবুক পেজে লেখেন, জামায়াতের আমির শফিকুর রহমান তাঁকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি আরও উল্লেখ করেন, দ্বিচারিতাগুলো তুলে না ধরে চুপ থাকলে বা প্রশংসা করলে হয়তো এমন পরিস্থিতি তৈরি হতো না। টকশোতে আক্রমণের শিকার হলেই কেবল কাউন্টার দেওয়া হয় বলে জানান তিনি।
যাঁরা প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে সমালোচনা করেন, জামায়াতের আমির তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন বলে পোস্টে অভিযোগ করা হয়। শেষাংশে তিনি বলেন, জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে এনসিপি — এমন বক্তব্যের যথাযথ প্রমাণ দেওয়ার জন্য জামায়াতের আমিরকে ধন্যবাদ জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন