বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির সংসদমুখী পদযাত্রা শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০৪:২৯ পিএম

আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির সংসদমুখী পদযাত্রা শুরু

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। গুম-খুনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করে রোববার বেলা তিনটায় রাজধানীর বাংলা মটরে সৌদিয়া ট্রেড সেন্টারের সামনে জমায়েতের পর এই পদযাত্রা শুরু হয়। জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন।

পদযাত্রায় সংহতি জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।রাজধানীর বাংলা মটর এলাকা থেকে শুরু হওয়া এই পদযাত্রা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। 

সেখানে সমাপনী জমায়েতের পর জাতীয় কমিটির নেতৃবৃন্দ স্পিকারের নিকট একটি স্মারকলিপি প্রদান করবেন। এর আগে গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দলমত নির্বিশেষে দেশবাসীকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিল আয়োজকরা।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেও এই কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে।