রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

শয়তান থেকে নিরাপদ থাকার দোয়া ও হাদিসের শিক্ষা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৯:১৭ পিএম

শয়তান থেকে নিরাপদ থাকার দোয়া ও হাদিসের শিক্ষা

শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে ও নিরাপদ থাকতে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত ‘আয়াতুল কুরসি’ দান করেছেন।সুরা বাকারার ২৫৫ নম্বর এই আয়াতটি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) দিনে-রাতে আমল করার বিশেষ নির্দেশ দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, সকালে আয়াতুল কুরসি পড়লে সারাদিন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা যায় এবং সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকা সম্ভব।

সহিহ বুখারি হাদিসের একটি বর্ণনায় সাহাবি আবু হুরায়রা (রা.) শয়তানের কাছ থেকে এই আয়াতটি শেখার ঘটনা উল্লেখ করেছেন। রাসুলুল্লাহ (সা.) তাকে এই আমলটি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কারণ এটি শয়তানের হাত থেকে বাঁচার অন্যতম কার্যকর উপায়।

আয়াতুল কুরসির উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুজুহু সিনাতুও ওয়ালা নাওম। লাহু মা ফিস-সামা ওয়াতি ওয়া মা ফিল আরদ। মান জাল্লাজি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বি ইজনিহ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বি শাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিয়া কুরসিইহুস্ সামা ওয়াতি ওয়াল আরদ। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিইয়ুল আজিম।

আয়াতুল কুরসির অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে, সবই তাঁর। তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করার মতো কেউ নেই। দৃষ্টির সামনে ও পেছনে যা কিছু আছে, সবই তিনি জানেন। তাঁর ইচ্ছায় যতটুকু ছাড়া তাঁর জ্ঞানসীমা থেকে কেউ কিছু জানতে পারে না। তাঁর সিংহাসন আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে এবং এগুলো ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ ও মহান।