নভেম্বর ২১, ২০২৫, ০৯:০৯ পিএম
আগামী বছরের শুরুতেই বাংলাদেশে আসছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ট্রফি। এই খবর ফুটবলপ্রেমীদের জন্য এক বড় আনন্দের বার্তা নিয়ে এসেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "বিশ্বকাপের ট্রফি জানুয়ারিতে আসছে। আমরা সবকিছু আপনাদের জানিয়ে দেব।"
জানা গেছে, বিশ্বকাপ ট্রফির এই ট্যুরের সঙ্গে রয়েছে পৃষ্ঠপোষক কোকাকোলা। প্রতিবারের মতো এবারও বিশ্বকাপ ট্রফি ঘিরে নানা আয়োজন থাকছে।
বিশেষ করে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। বাফুফে সূত্র জানিয়েছে, ঢাকায় আসার আগে এই ট্রফি ভারতের দিল্লি ও গুয়াহাটিতে প্রদর্শন করা হবে।এর আগে ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ট্রফিও ঢাকায় এসেছিল। সেবার ট্রফির সঙ্গে এসেছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার প্রতিনিধি।
এর আগে ২০১৩ এবং ২০০২ সালেও বিশ্বকাপ ট্রফি ঢাকায় আনা হয়েছিল। আগামী বছরের ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। এই আসরের আয়োজক দেশ হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন