রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশের বিশ্বকাপ দল চূড়ান্ত, কারা থাকছেন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:২০ পিএম

বাংলাদেশের বিশ্বকাপ দল চূড়ান্ত, কারা থাকছেন

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের আগে নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ ইতোমধ্যেই খেলেছে টাইগাররা। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নেপাল, ইতালির পাশাপাশি টাইগারদের খেলতে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

লিটন দাস বলেন, "আয়ারল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল। এই খেলোয়াড়রাই টানা খেলছে।"

তিনি আরও বলেন, এখন খেলোয়াড়রা বিপিএলে খেলবে, তারা যেখানেই খেলুক জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলেই তিনি খুশি।

দলের মূল কাঠামো অপরিবর্তিত থাকার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক। সম্ভাব্য ১৫ সদস্যের দলে যারা থাকতে পারেন:

ক্যাটাগরি খেলোয়াড় মন্তব্য
ব্যাটার/উইকেটরক্ষক লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক টপ অর্ডারে এই ছয়জনের দলে থাকা নিশ্চিত।
উইকেটরক্ষক নুরুল হাসান সোহান/মাহিদুল ইসলাম অঙ্কন এই দুজনের মধ্যে একজনকে রাখা হতে পারে।
মারকুটে ব্যাটার/অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন বিশ্বকাপের বিবেচনায় থাকতে পারেন।
স্পিনার শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ স্পিন বিভাগে ভরসা।
পেসার মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম/সাইফউদ্দিন পেস ইউনিটে নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান/মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম/সাইফউদ্দিন, তাসকিন আহমেদ।