বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ, মেসিসহ ৬ ফুটবলারকে নিয়ে দুশ্চিন্তায় স্কালোনি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ১১:৫৩ এএম

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ, মেসিসহ ৬ ফুটবলারকে নিয়ে দুশ্চিন্তায় স্কালোনি

আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে অধিনায়ক লিওনেল মেসির শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে আর্জেন্টিনা শিবিরে। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে মাংসপেশির চোট পান তিনি। দলের প্রাক-টুর্নামেন্ট ক্যাম্পে মেসি পুরোপুরি ফিট অবস্থায় যোগ দিতে পারবেন না বলে কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন।

শুধু মেসি নন, দলের আরও অন্তত ৫ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বর্তমানে বিভিন্ন চোটে ভুগছেন।গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অনুশীলনে ডান হাতের আঙুলে চিড় খতিয়ে দেখছেন। ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো হাঁটুর লিগামেন্ট ইনজুরি কাটানোর লড়াই চালাচ্ছেন। 

এছাড়া নাহুয়েল মোলিনা, গনসালো মন্টিয়েল, নিকো পাজ ও নিকোলাস গনসালেসও চোটের তালিকায় রয়েছেন। আগামী ২ জুন ফিফার কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার আগ পর্যন্ত সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে কোচ জানিয়েছেন। 

পরিস্থিতি সামাল দিতে প্রীতি ম্যাচগুলোর জন্য স্কোয়াডে বাড়তি কয়েকজন তরুণ ফুটবলারকে যুক্ত করা হয়েছে।আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে।

তথ্যসূত্র: ইএসপিএন