সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ১০:৪৭ এএম

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল তারা।প্রথমার্ধ ছিল গোলশূন্য।বিরতির পর ৫৯ মিনিটে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির কুফালের লম্বা থ্রো থেকে হেডে বল জালে জড়ান অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি।

৬৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান হোয়াং ইন-বম। চেক রক্ষণভাগের ভেতর দিয়ে বক্সে ঢুকে দূরের কোণে শট নেন তিনি। ৭৭ মিনিটে ফ্রি-কিক থেকে টমাস সৌচেক বল জালে জড়ালেও অফসাইডের কারণে রেফারি তা বাতিল করেন।

এর তিন মিনিট পরই কোরিয়াকে এগিয়ে দেন ওহ হিউন-গিউ।৮০ মিনিটে হোয়াং ইন-বমের পাস থেকে কাছের পোস্টে শট করে তিনি গোলটি করেন। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মিকাল স্যাডিলেক সমতায় ফেরার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ডিফেন্ডার কিম মিন-জের বাধায় সেটি ব্যর্থ হয়।আগামী ১৮ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। পরদিন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া।