সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাতের প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি নেদারল্যান্ডস

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৫:১৩ পিএম

রাতের প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি নেদারল্যান্ডস

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে শক্তিশালী সুইডেনের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস। জাপানের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করার পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া রোনাল্ড কোম্যানের শিষ্যরা। হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১ টায় এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। तिউনিশিয়াকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা সুইডেনের বিপক্ষে কাজটা অবশ্য ডাচদের জন্য সহজ হবে না।

এর আগে জার্মান অর্থনীতিবিদ ও গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, তিনবার ফাইনাল খেলার ক্ষত পূরণ করে নেদারল্যান্ডস এই বিশ্বকাপ জয় করবে। তবে জাপানের সাথে ২-২ গোলে ড্র করে সেই ভবিষ্যদ্বাণী এবং ফেবারিটের তকমা শুরুতে গরমিল করে ফেলেছে ফন ডাইকরা। নেদারল্যান্ডস এবং সুইডেন দুদলই এ বছর খেলা শেষ ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জয় লাভ করেছে।

দুদলের শেষ দেখায় নেদারল্যান্ডস জিতলেও, বিশ্বকাপে সুইডেনের শুরুটা হয়েছে স্মরণীয়। অন্যদিকে গ্রাহাম পটারের দল পূর্ণ তিন পয়েন্ট পেয়ে আত্মবিশ্বাসী।রোনাল্ড কোম্যানও রেইন্ডার্স, ফ্রেংকি ডি ইয়ং ও ফন ডি ফেনদের মতো ভারসাম্যপূর্ণ দল নিয়ে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই করতে চান। তবে আগের ম্যাচের দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাস পুঁজি করে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে রাউন্ড অফ ৩২ নিশ্চিত করতে চাইবে সুইডেন।