শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

মেসির বিতর্কিত ট্যাকল নিয়ে যা জানালেন আইসা ম্যান্ডি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১০:৩৩ পিএম

মেসির বিতর্কিত ট্যাকল নিয়ে যা জানালেন আইসা ম্যান্ডি

ছবি - সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা ম্যান্ডির বিপক্ষে করা লিওনেল মেসির একটি কঠিন ট্যাকল ঘিরে অতীতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।আলোচিত সেই ঘটনার দীর্ঘ সময় পর অবশেষে মুখ খুলেছেন আলজেরিয়ান এই ফুটবলার।কাম্পো পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মাঠে ঘটা ওই ঘটনার পরপরই লিওনেল মেসি নিজের ভুল বুঝতে পেরে তার কাছে এসে ক্ষমা চেয়েছিলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন। 

গ্রুপ পর্বের সেই ম্যাচে আর্জেন্টিনা তিন গোলে জয় পেলেও প্রথমার্ধের একটি বিশেষ মুহূর্ত খেলার মূল আকর্ষণ হয়ে দাঁড়ায়। ম্যাচের ৩১তম মিনিটে গোল করার ঠিক কয়েক মিনিট পরই ম্যান্ডির পায়ে জোরালো ট্যাকল করেন আর্জেন্টাইন তারকা মেসি। অনেক রেফারিং বিশেষজ্ঞের মতে, ট্যাকলটি সরাসরি লাল কার্ড পাওয়ার মতো গুরুতর ছিল। তবে তৎকালীন ম্যাচে দায়িত্বপ্রাপ্ত রেফারি কেবল ফাউলের বাঁশি বাজান এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর থেকেও কোনো অতিরিক্ত হস্তক্ষেপ করা হয়নি। 

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পরবর্তীতে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছিল আলজেরিয়ান ফুটবল ফেডারেশন।সাক্ষাৎকারে আইসা ম্যান্ডি আরও বলেন, খেলার উত্তেজনার মধ্যে মাঠে থাকাকালীন তিনি ট্যাকলটির ভয়াবহতা তাৎক্ষণিকভাবে অনুধাবন করতে পারেননি। টেলিভিশন দর্শকরা সঙ্গে সঙ্গে রিপ্লে দেখতে পেলেও মাঠে থাকা খেলোয়াড়দের সেই সুযোগ থাকে না। সে সময় তিনি কেবল কিছুটা ব্যথা অনুভব করেছিলেন। তবে ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পর তার শারীরিক ব্যথা আরও বৃদ্ধি পায়। 

পরবর্তীতে টেলিভিশন রিপ্লে দেখার পরই তিনি বুঝতে পেরেছিলেন যে ট্যাকটি কতখানি মারাত্মক ছিল।মাঠের ওই অনভিপ্রেত বিতর্ক সত্ত্বেও মেসি পুরো ম্যাচেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন এবং হ্যাটট্রিক করে দলকে তিন গোলে জয় এনে দেন।যদিও সেই টুর্নামেন্টের শেষ পরিণতি আর্জেন্টিনার জন্য সহজ ছিল না।ফাইনালে অতিরিক্ত সময়ের লড়াইয়ে স্পেনের কাছে পরাজিত হয়ে রানার্স-আপ সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। এদিকে, সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আলজেরিয়ার ইতিহাসের সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার আইসা ম্যান্ডি।