রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পদত্যাগ করতে যাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৯:১২ পিএম

পদত্যাগ করতে যাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ছবি : সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে যাচ্ছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইউকে টাইমস। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের একটি অংশ বিক্রির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংবাদে জানানো হয়।কনফেডারেশনগুলোর বিরোধিতার মুখে পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন ইনফান্তিনো।

প্রতিবেদনে বলা হয়, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের মাধ্যমে আর্থিক লাভের সুযোগ থাকলেও বিভিন্ন মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে প্রকল্পটি শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়। ৫৬ বছর বয়সী এই সুইস কর্মকর্তা পদে টিকে থাকার চেষ্টা করলেও তাঁর প্রতি সমর্থন দ্রুত কমতে শুরু করেছে।

ইংলিশ এফএ এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সাফ জানিয়ে দিয়েছে যে ইনফান্তিনোর ওপর তাদের কোনো আস্থা নেই। ফলে তাঁর বিরোধীরা ইতিমধ্যে সম্ভাব্য উত্তরসূরি খোঁজা শুরু করেছে।সব মিলিয়ে ফিফা সভাপতির ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।