রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আর্জেন্টিনা ইচ্ছে করেই ফাইনাল ম্যাচ ছেড়ে দিয়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ১২:১৩ পিএম

আর্জেন্টিনা ইচ্ছে করেই ফাইনাল ম্যাচ ছেড়ে দিয়েছে

ছবি : সংগৃহীত

২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের বেদনা এখনও ভক্তদের মনে তাজা রয়েছে। আর এই হতাশারই এক ব্যতিক্রমী ও কৌতূহলোদ্দীপক অভিজ্ঞতার মুখে পড়েছেন দেশটির জাতীয় দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। তাকে চিনতে না পেরে এক গাড়ির গ্যারেজের মালিক সরাসরি অভিযোগ তোলেন যে আর্জেন্টিনার খেলোয়াড়েরা স্বেচ্ছায় ও জেনেশুনেই ফাইনাল ম্যাচ ছেড়ে দিয়েছেন।

আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত প্রতিবেদন থেকে এই মজার ঘটনার বিবরণ জানা গেছে।সম্প্রতি ব্যক্তিগত কাজে একটি গাড়ির গ্যারেজে গিয়েছিলেন ফুটবলার ফাকুন্দো মেদিনা। সেখানে গ্যারেজের মালিক তাকে খাতির করে একটি মাতের কাপ দিলেও মেদিনার হাতে থাকা তিন তারকা খোদাই করা জাতীয় দলের প্রতীক দেখে হঠাৎ ক্ষুব্ধ হয়ে ওঠেন। 

মেদিনাকে দলের খেলোয়াড় হিসেবে চিনতে না পেরে তিনি দীর্ঘক্ষণ ধরে দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করতে থাকেন। প্রায় এক ঘণ্টা ধরে সেই ব্যক্তির সব কথা চুপচাপ উপভোগ করেন এই ডিফেন্ডার।গ্যারেজ মালিকের দাবি ছিল যে দল ম্যাচটি লড়াই না করেই ছেড়ে দিয়েছে। তবে ঘটনার আসল টুইস্ট আসে যখন পাশের একটি বেকারির এক নারী এসে মেদিনাকে চিনে ফেলেন এবং মালিকের সঙ্গীকে বিষয়টি ফিসফিস করে জানান। 

প্রিয় খেলোয়াড়কে সামনে দেখতে পেয়ে ওই নারী আনন্দে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন এবং আবেগে কেঁদে ফেলেন।পরিস্থিতি সামাল দিতে মেদিনা নিজেই এগিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দেন এবং বলেন যে তারা ম্যাচটি জেতার জন্যই মাঠে নেমেছিলেন।