অক্টোবর ৭, ২০২৫, ০৮:৫১ পিএম
এশিয়ান কাপ বাছাইপর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেছেন লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে মঙ্গলবার তিনি জানালেন, হংকংয়ের বিপক্ষে জয়ের ব্যাপারে তিনি এবং পুরো দল ভীষণ আশাবাদী।
দেশে ফেরার পরদিন মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হামজা বলেন, “আমাদের সামনে ভালো সুযোগ আছে। কোচের সঙ্গে কাজ করছি, টিমে ট্যালেন্ট আছে, অ্যাগ্রেসিভনেস (আক্রমণাত্মক মানসিকতা) আছে। শেষ ধাপটা হলো আত্মবিশ্বাস। ইনশা আল্লাহ, আমরা জয়ী দল হবো।”
বাছাইপর্বের গ্রুপ ‘সি’-তে বর্তমানে বেশ কঠিন অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ভারতের সঙ্গে ড্র করে এক পয়েন্ট পেলেও সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ায় এখন পর্যন্ত দলের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। গ্রুপে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।
দলের সঙ্গে নিজের মানিয়ে নেওয়া প্রসঙ্গে হামজা বলেন, “এ নিয়ে আমার তৃতীয়বার আসা। কোচ ও সতীর্থদের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। সবাই কঠোর পরিশ্রম করছে। টিমে যোগ দিতে পেরে ভালো লাগছে, ইনশা আল্লাহ জয় নিয়েই মাঠ ছাড়ব।”আগামী ৯ অক্টোবর, বৃহস্পতিবার, রাত ৮টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন