সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিসিবি নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তামিম ইকবাল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ০৬:২৯ পিএম

বিসিবি নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তামিম ইকবাল

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ‘নির্বাচন’ হিসেবেই মানতে নারাজ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, “আমার বক্তব্য পরিষ্কার। আমি মনে করি না যে এটা কোনো ইলেকশন ছিল।”

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিসিবি নির্বাচন বর্জনকারী ক্লাবগুলোর আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।তামিম ইকবাল বলেন, তিনি নিজে নির্বাচনে দাঁড়ালে সহজেই जीतতেন, কিন্তু একটি স্বচ্ছ নির্বাচনের পরিবেশ না থাকায় তিনি ‘নোংরামি’র প্রতিবাদ হিসেবে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন।

নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আমি দেশের বাইরে থাকায় ই-ভোটের আবেদন করেছিলাম। কিন্তু মিডিয়ায় দেখি আমার ভোট নাকি কাস্ট হয়ে গেছে। পরে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও ইসিকে মেইল করে বিষয়টি পরিষ্কার করি।”তিনি আরও বলেন, “নির্বাচনে ৪২-৪৩টি ভোট পড়েছে, যার মধ্যে ৩৪টিই ই-ভোট। কিন্তু এই ৩৪ জন ভোটার প্রত্যেকেই সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটকেন্দ্রেই উপস্থিত ছিলেন!

বিজয়ী ১২ জন পরিচালকও ই-ভোট দিয়েছেন। আমার প্রশ্ন হলো, আপনি যদি ভোটকেন্দ্রেই থাকেন, তাহলে ই-ভোটিংয়ের প্রয়োজনটা কী? তাদের কর্মকাণ্ডেই সব প্রমাণ হয়ে যাচ্ছে।”এর আগে, নির্বাচন বর্জনকারী ৪৮টি ক্লাব এই সংবাদ সম্মেলন থেকে নবনির্বাচিত বোর্ডকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে দেশের সকল ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দেয়।