সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্টিনা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৯:৩৭ এএম

লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্টিনা

ছবি - সংগৃহীত

লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার (১১ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচে জিওভানি লো সেলসোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা।

দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামলেও পুরো ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। ম্যাচের ৭৭ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে মোট ১৭টি শট নেয় তারা। কিন্তু ভেনেজুয়েলার গোলরক্ষক হোসে কন্ত্রেরাসের দুর্দান্ত গোলকিপিং এবং আর্জেন্টাইন ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না দলটি।

অবশেষে ম্যাচের ৩১তম মিনিটে ডেডলক ভাঙে আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে একটি দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে হুলিয়ান আলভারেজের পা থেকে বল পান লাউতারো মার্তিনেজ। তিনি বক্সের ভেতর পাস বাড়ান অরক্ষিত থাকা জিওভানি লো সেলসোর দিকে। ঠান্ডা মাথায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন এই টটেনহ্যাম মিডফিল্ডার।

এই এক গোলের লিড ধরে রেখেই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। গ্যালারিতে বসেই দলের খেলা উপভোগ করেন বিশ্রামে থাকা লিওনেল মেসি। আগামী মঙ্গলবার ভোরে পুয়ের্তো রিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।