নভেম্বর ২৪, ২০২৫, ০৯:৪১ এএম
দেশে ক্রমেই বাড়ছে শীতের আমেজ। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায়ও আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে হালকা কুয়াশা পড়তে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে ভোরের আকাশে দেখা গেছে হালকা কুয়াশা।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আকাশের অবস্থা: অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
বৃষ্টিপাত: আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।
বাতাসের গতি: দিনের প্রথমার্ধে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
তাপমাত্রা: দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অধিদপ্তর বলছে, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন