রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শক্তি বাড়িয়ে ৮৮ কিমি বেগে এগোচ্ছে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০১:০১ পিএম

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শক্তি বাড়িয়ে ৮৮ কিমি বেগে এগোচ্ছে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করছে। বর্তমানে এই ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার।

যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।শনিবার (২৯ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

চট্টগ্রাম সমুদ্রবন্দর: ১৮৮০ কিমি দক্ষিণপশ্চিমে।কক্সবাজার সমুদ্রবন্দর: ১৮৩০ কিমি দক্ষিণপশ্চিমে।মোংলা সমুদ্রবন্দর: ১৭৫০ কিমি দক্ষিণপশ্চিমে।পায়রা সমুদ্রবন্দর: ১৭৫৫ কিমি দক্ষিণপশ্চিমে।এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দিয়েছে।