রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৯:৫৫ এএম

ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে

ডিসেম্বর চলে এসেছে। দেশজুড়ে বাড়ছে শীত। একই সঙ্গে ঢাকায়ও অনুভূত হচ্ছে ঠান্ডা। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও সারা দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রকাশিত ৬ ঘণ্টার (সকাল ৭টা থেকে) পূর্বাভাসে বলা হয়েছে:আবহাওয়া: প্রধানত শুষ্ক থাকতে পারে।বাতাস: উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তাপমাত্রা পরিবর্তন: দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রাতে প্রকাশিত সারাদেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।