বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০১:৪৬ পিএম

বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

রাজধানী ঢাকা সহ দেশের সব অঞ্চলে আগামী পাঁচ দিনের আবহাওয়ার সামগ্রিক অবস্থা তুলে ধরে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস জারি করা হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে এগোতে থাকলেও ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সময়কাল আবহাওয়ার প্রকৃতি তাপমাত্রার পরিবর্তন
আজ (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা, আবহাওয়া শুষ্ক রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশব্যাপী আংশিক মেঘলা আকাশ, সার্বিক আবহাওয়া শুষ্ক রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা তাপমাত্রার তেমন পরিবর্তন নাও হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে আবহাওয়ায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।