মে ১৮, ২০২৬, ০৫:৫১ পিএম
দেশের দুই বিভাগে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
একই সঙ্গে মাদারীপুর ও রাজশাহীসহ মোট ৭টি জেলার ওপর দিয়ে এখন মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলাতেও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কয়রায়, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে, ২০ দশমিক ৫ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় রংপুরে দেশের সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন