সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের চার বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা, জানাল আবহাওয়া অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৩:৫৫ পিএম

দেশের চার বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

দেশের চার বিভাগে আগামী চব্বিশ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশজুড়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। রোববার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকার নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে।