বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
আবহাওয়ার সতর্কবার্তা

তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাসে সতর্কসংকেত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:৪০ এএম

তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাসে সতর্কসংকেত

দেশের উপকূলীয় তিন অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে।

দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এই পরিস্থিতিতে উল্লেখিত এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।