জুন ৯, ২০২৬, ০৪:৩৩ পিএম
সিলেটের সুগন্ধা নার্সারি বিলুপ্তপ্রায় ও দেশীয় প্রজাতির বিভিন্ন গাছ সংগ্রহের মাধ্যমে জাতীয় পুরস্কার অর্জন করেছে। অভাবের তাড়নায় ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই বাড়ির পাশের সাইট্রাস গবেষণা কেন্দ্রের কাজ দেখে উদ্বুদ্ধ হয়ে এই নার্সারির কাজ শুরু হয়। প্রথমে মাত্র ২০ ফুট বাই ২০ ফুটের একটি ছোট উঠানে পলিথিন, মাটি ও গোবর সংগ্রহ করে চারা উৎপাদন শুরু করা হয়েছিল।
বর্তমানে সিলেট শহরে সুগন্ধা নার্সারি এর দুটি বিশাল শাখা রয়েছে যেখানে লক্ষ লক্ষ চারা উৎপাদিত হচ্ছে।হাওড় ও পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী হিজল, জারুল, করচ, সোনালু, কাঞ্চন, চালতা ও ছাতিমের মতো বিলুপ্তপ্রায় গাছগুলো এখানে বিশেষ উদ্যোগে উৎপাদন ও সংরক্ষণ করা হয়।
এসব দেশীয় গাছ হারিয়ে যাওয়া রোধ করতে বিভিন্ন স্কুল, ও মাদ্রাসায় বিনামূল্যে চারা বিতরণ ও রোপণ করা হয়। এছাড়াও এখানে প্রায় ১৬ বছর আগে আমেরিকা থেকে আনা বীজ থেকে উৎপাদিত মূল্যবান ঔষধি ননিফল গাছ রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। পাশাপাশি ভারতীয় অঞ্চলের ঔষধি বৃক্ষ রুদ্রাক্ষও এখানে চাষ করা হচ্ছে যার বীজ শ্বাসকষ্ট উপশমে ব্যবহৃত হয়।
দেশের ৬৪টি জেলা ঘুরে বিভিন্ন স্থান থেকে বিরল প্রজাতির এসব গাছ সংগ্রহ করা হয়েছে। শুরুতে বাবার কাছ থেকে মাত্র ১০০০ টাকা নিয়ে এবং প্রতিবেশীদের কাছ থেকে গোবর সংগ্রহ করে গ্রাফটিং ও গুটি কলমের মাধ্যমে এই কাজ এগিয়ে নেওয়া হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে ২০ জন নিয়মিত কর্মী কাজ করছেন।
জায়গা ভাড়া ও বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ মিটিয়ে প্রতিদিন গড়ে ২০০০০ থেকে ৩০০০০ টাকা পর্যন্ত চারা বিক্রি হয়ে থাকে। শূন্য থেকে শুরু করে আল্লাহর রহমতে সুগন্ধা নার্সারি আজ একটি সফল ও স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন