নভেম্বর ১২, ২০২৫, ১১:২২ পিএম
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে এই ঘটনা ঘটে।ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, "রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তবে তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।"
স্বস্তির খবর হলো, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটি থেমে থাকা অবস্থায় এবং খালি থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।এদিকে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি খালি বগিতে আগুন জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, নাশকতাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে রেলপথে নাশকতার চেষ্টার অংশ হিসেবে এটি ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে জাতীয় নিরাপত্তা স্বার্থে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন