সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:৩৭ এএম
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট প্রেস উইং আনুষ্ঠানিকভাবে এই জরুরি ব্রিফিংয়ের বিষয়টি নিশ্চিত করেছে। আলোচ্য বিষয় সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি।
এই বিশেষ আয়োজনে বক্তব্য রাখবেন সরকারের শীর্ষ কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী। তাদের সঙ্গে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য ঊর্ধ্বতন দায়িত্বশীলদের উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে রাষ্ট্রীয় এই ব্রিফিংয়ে সরকারের কোন নীতিগত দিক বা সাম্প্রতিক পরিস্থিতির ওপর আলোকপাত করা হবে, সে সংক্রান্ত আনুষ্ঠানিক এজেন্ডা প্রকাশ করা থেকে বিরত থেকেছে প্রেস উইং।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন