বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
বিশেষ উপহার

প্রধানমন্ত্রীর হাতে নিজ হাতে লেখা পবিত্র কোরআন তুলে দিল ৯ বছরের শিশু

জাতীয় ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ০৯:২০ পিএম

প্রধানমন্ত্রীর হাতে নিজ হাতে লেখা পবিত্র কোরআন তুলে দিল ৯ বছরের শিশু

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নিজ হাতে লেখা পবিত্র কোরআন শরীফ উপহার হিসেবে তুলে দিয়েছে ৯ বছর বয়সী এক শিক্ষার্থী। খুলনায় আয়োজিত একটি অনুষ্ঠানে শিশুটির এই অনন্য উপহার উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। উপহার প্রদানকারী এই শিক্ষার্থীর নাম ওরিন সাফাত খান। সে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনার শিক্ষার্থী।

খুলনায় আয়োজিত সমাবেশ ও অনুষ্ঠান চলাকালে ওরিন সাফাত খান মঞ্চে গিয়ে পরম শ্রদ্ধায় নিজ হাতে সম্পূর্ণ লিখিত পবিত্র কোরআন শরীফটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়। এ সময় প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহ ও আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং শিশুটিকে দোয়া ও আশীর্বাদ জানান।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে শিশুদের আঁকা বিশেষ চিত্রকর্মও হস্তান্তর করা হয়। নায়লা তাসলিম জামান নামের আরেক শিক্ষার্থী তার আঁকা ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়। কোমলমতি শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও আন্তরিক উপহার প্রদানের ফলে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।