বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ০৯:০৪ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচের শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। ভুটানের বিপক্ষে গোলশূন্য সমতায় থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গোল না হওয়ায় ভুটানের অবশ্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রথমার্ধে বাংলাদেশের গোলমুখে মাত্র একটি শট নিতে পেরেছে দলটি। বাকি পুরোটা সময় ভুটান ব্যস্ত ছিল বাংলাদেশের আক্রমণ প্রতিহত করার কাজে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ গোলের একাধিক সম্ভাবনা তৈরি করেছিল। তবে বিশ্বনাথের বেশ কয়েকটি মিস এবং ভুটান রক্ষণভাগের দৃঢ়তার কারণে কোনো সুযোগই জালে জড়াতে পারেনি দল।