জুন ৫, ২০২৬, ১১:৫৪ পিএম
যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে শুক্রবার রাত ৯টার দিকে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ থেকে সাতজন যাত্রী। দুর্ঘটনার পরপরই সেতুর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে সিরাজগঞ্জ অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।ঘটনার পর থেকেই উদ্ধারকাজ শুরু হয়।
ঢাকামুখী একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও সেতু কর্তৃপক্ষ রেকার ব্যবহার করে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করে।
সিরাজগঞ্জ অংশে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নেওয়া হয়েছে এবং যানবাহন ধীরগতিতে চলাচল করছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে এবং ফোর লেন চালুর প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন