জুন ১০, ২০২৬, ০৭:৫৫ পিএম
ব্রাজিল দলের পারফরম্যান্সে হতাশ হয়ে সমর্থন পরিবর্তন করলেন রাঙামাটির এক তরুণ। বুধবার বিকেলে শহরের কাঁঠালতলি এলাকায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থন ছেড়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থকদের কাতারে নাম লেখান তিনি। ব্যতিক্রমী এই দলবদলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দুধ দিয়ে গোসল করে জার্সি বদল করলেন তরুণ।ওই তরুণের নাম মো. তামিম। সাত লিটার দুধ দিয়ে গোসল করার সময় পাশে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকেরা তাকে উৎসাহ জোগাচ্ছিলেন। গোসল শেষে ব্রাজিলের হলুদ জার্সি খুলে তিনি আর্জেন্টিনার সাদা-নীল জার্সি পরিধান করেন।
তামিম জানান, কাউকে কোনো চাপে নয়, বরং নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনার ফুটবলশৈলী এবং মেসির খেলার প্রতি ভালোলাগা থেকেই তিনি নতুন দলে যোগ দিয়েছেন। জার্সি বদলের পর সমর্থকেরা মিষ্টি বিতরণ করে এবং আর্জেন্টিনার পক্ষে স্লোগান দিয়ে উল্লাস করেন।
বিশ্বকাপের উত্তেজনায় মুখর এখন রাঙামাটি।সারা দেশের মতো রাঙামাটিতেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রিয় দলের পতাকা ও শোভাযাত্রার মাধ্যমে সমর্থকেরা নিজেদের আবেগ প্রকাশ করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন