আগস্ট ২, ২০২৬, ১১:১৩ এএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও বাইসাইকেলসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুরের ৪২ বিজিবির অধীন চান্দেরহাট বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে এক ব্যক্তিকে আটক করার পাশাপাশি মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।দণ্ড দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, নওডাঙ্গা কালঞ্চা এলাকায় অভিযান চালিয়ে দশ গ্রাম গাঁজা ও একটি বাইসাইকেলসহ মোহাম্মদ হাছান আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া অন্য একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ছয় পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্য, বাইসাইকেল ও মোটরসাইকেলের সর্বমোট বাজারমূল্য ৬৫ হাজার তিনশ পঁয়ত্রিশ টাকা। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন